简
KO 韩语
EN 英语
CN 中文
JP 日语
PH 菲律宾语族
HI 印地语
BN 孟加拉语
TA 泰米尔语
TE 泰卢固语
ML 马拉雅拉姆语
FA 波斯语
MY 缅甸语
NE 尼泊尔语
MR 马拉地语
KN 卡纳达语
HA 豪萨语
YO 约鲁巴语
SW 斯瓦希里语
IG 伊博语
ID 印度尼西亚语
PT 葡萄牙语
VI 越南语
AR 阿拉伯语
RU 俄语
UK 乌克兰语
RO 罗马尼亚语
IT 意大利语
FI 芬兰语
TO 汤加语
HR 克罗地亚语
SR 塞尔维亚语
TR 土耳其语
HU 匈牙利语
PL 波兰语
SK 斯洛伐克语
LA 拉丁语
NL 荷兰语
CS 捷克语
FR 法语
ES 西班牙语
DE 德语
OT 其他语言
读经确认
你完成了这一天的麦琴读经吗?
点击确认后,会在我的页面麦琴进度表中记录为已完成。
사무엘하 23
The Last Words of David
1এগুলিই হল দাউদের শেষ সময়ে বলা কথা:
2“সদাপ্রভুর আত্মা আমার মাধ্যমে বলেছেন;
3ইস্রায়েলের ঈশ্বর বলেছেন,
4সে সূর্যোদয়ে প্রভাতি আলোর মতো
5“আমার বংশ যদি ঈশ্বরের কাছে যথাযথ না হত,
6কিন্তু দুষ্ট লোকেরা সেইসব কাঁটার মতো ছুঁড়ে ফেলার যোগ্য,
7যে কেউ কাঁটা স্পর্শ করে
David's Mighty Men
8দাউদের বলবান যোদ্ধাদের নাম এইরকম:
9তাঁর পরবর্তীজন ছিলেন অহোহীয় দোদয়ের ছেলে ইলিয়াসর। ফিলিস্তিনীরা যখন পস-দম্মীমে যুদ্ধ করার জন্য সমবেত হল, তখন যারা তাদের বিদ্রুপ করার জন্য দাউদের কাছে ছিলেন, সেই তিনজন বলবান যোদ্ধার মধ্যে তিনিও একজন। পরে ইস্রায়েলীরা পিছিয়ে এসেছিল,
10কিন্তু ইলীয়াসর ততক্ষণ পর্যন্ত মাটি কামড়ে দাঁড়িয়ে থেকে ফিলিস্তিনীদের যন্ত্রণা করে গেলেন, যতক্ষণ না তাঁর হাত অবশ হয়ে তরোয়ালে জমে গেল। সেদিন সদাপ্রভু মহাবিজয় এনে দিলেন। সৈন্যসামন্তরা ইলিয়াসরের কাছে ফিরে গেল, কিন্তু শুধু মৃতদেহটির সাজপোশাক খুলে ফেলার জন্যই।
11তাঁর পরবর্তীজন ছিলেন হরারীয় আগির ছেলে শম্ম। মসুর ক্ষেতের কাছে একটি স্থানে যখন ফিলিস্তিনীরা সমবেত হল, তখন ইস্রায়েলী সৈন্যসামন্তরা তাদের কাছ থেকে পালিয়ে গেল।
12কিন্তু শম্ম ক্ষেতের মাঝখানে মাটি কামড়ে দাঁড়িয়ে গেলেন। তিনি সেটি রক্ষা করলেন ও ফিলিস্তিনীদের আঘাত করে মেরে ফেলেছিলেন, এবং সদাপ্রভু এক মহাবিজয় এনে দিলেন।
13ফসল কাটার সময়, ত্রিশজন প্রধান যোদ্ধাদের মধ্যে তিনজন অদুল্লম গুহায় দাউদের কাছে এলেন, অন্যদিকে একদল ফিলিস্তিনী রফায়ীম উপত্যকায় শিবির করে বসেছিল।
14সেই সময় দাউদ দুর্গের মধ্যেই ছিলেন, এবং দুর্গ রক্ষার জন্য মোতায়েন ফিলিস্তিনী সৈন্যদল বেথলেহেমে অবস্থান করছিল।
15দাউদ তৃষ্ণায় কাতর হয়ে বলে উঠেছিলেন, “হায়, কেউ যদি আমার জন্য বেথলেহেমের ফটকের কাছে অবস্থিত সেই কুয়ো থেকে একটু জল এনে দিত!”
16অতএব সেই তিনজন বলবান যোদ্ধা ফিলিস্তিনী সৈন্যশিবির পার করে বেথলেহেমের সিংহদুয়ারের কাছে অবস্থিত কুয়ো থেকে জল তুলে দাউদের কাছে নিয়ে এলেন। কিন্তু তিনি তা পান করতে চাননি; তা না করে, তিনি সেই জল সদাপ্রভুর সামনে ঢেলে দিলেন।
17“হে সদাপ্রভু, এমন কাজ যেন আমি না করি!” তিনি বললেন। “এ কি সেই লোকদের রক্ত নয়, যারা তাদের প্রাণ বিপন্ন করে গেল?” দাউদ তাই সেই জলপান করেননি।
18সরূয়ার ছেলে, যোয়াবের ভাই অবীশয় সেই তিনজনের মধ্যে প্রধান ছিলেন। তিনি তিনশো জনের বিরুদ্ধে বর্শা তুলেছিলেন ও তাদের হত্যা করলেন, এবং এভাবেই তিনিও সেই তিনজনের মতো বিখ্যাত হয়ে গেলেন।
19তাঁকে কি সেই তিনজনের তুলনায় বেশি সম্মান দেওয়া হয়নি? তিনিই তাদের সেনাপতি হলেন, যদিও তাঁকে তাদের মধ্যে ধরা হত না।
20কব্সীলের এক বীর যোদ্ধা, তথা যিহোয়াদার ছেলে বনায় বিশাল সব উজ্জ্বল কীর্তি স্থাপন করলেন। তিনি মোয়াবের অত্যন্ত বলশালী দুই যোদ্ধাকে মেরে ফেলেছিলেন। এছাড়াও একদিন যখন খুব তুষারপাত হচ্ছিল, তখন তিনি একটি গর্তের মধ্যে নেমে গিয়ে একটি সিংহকে মেরে ফেলেছিলেন।
21এক বিশালদেহী মিশরীয়কেও তিনি আঘাত করে মেরে ফেলেছিলেন। যদিও সেই মিশরীয়র হাতে ছিল একটি বর্শা, বনায় একটি মুগুর নিয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি সেই মিশরীয়র হাত থেকে বর্শাটি কেড়ে নিয়ে সেটি দিয়েই তাকে হত্যা করলেন।
22যিহোয়াদার ছেলে বনায়ের উজ্জ্বল সব কীর্তি এরকমই ছিল; তিনিও সেই তিনজন বলবান যোদ্ধার মতোই বিখ্যাত হয়ে গেলেন।
23সেই ত্রিশজনের মধ্যে যে কোনো একজনের তুলনায় তাঁকেই বেশি সম্মান দেওয়া হত, কিন্তু তিনি সেই তিনজনের মধ্যে গণ্য হননি। আর দাউদ তাঁকে তাঁর দেহরক্ষীদের তত্ত্বাবধায়ক করে দিলেন।
24সেই ত্রিশজনের মধ্যে ছিলেন:
25হরোদীয় শম্ম,
26পল্টীয় হেলস,
27অনাথোতের অধিবাসী অবীয়েষর,
28অহোহীয় সল্মন,
29নটোফাতীয় বানার ছেলে হেলদ,
30পিরিয়াথোনীয় বনায়,
31অর্বতীয় অবি-য়লবোন,
32শালবোনীয় ইলিয়হবা,
33যিনি ছিলেন হরারীয় শম্মর ছেলে,
34মাখাতীয় অহসবায়ের ছেলে ইলীফেলট,
35কর্মিলীয় হিষ্রয়,
36সোবার অধিবাসী নাথনের ছেলে যিগাল,
37অম্মোনীয় সেলক,
38যিত্রীয় ঈরা,
39এবং হিত্তীয় ঊরিয়।
갈라디아서 3
The Spirit Received Not by the Law
1ওহে অবুঝ গালাতীয়রা! কে তোমাদের জাদু করেছে? তোমাদেরই চোখের সামনে ক্রুশবিদ্ধ যীশু খ্রীষ্টের রূপ স্পষ্টভাবে চিত্রিত হয়েছে।
2আমি তোমাদের কাছে থেকে কেবলমাত্র একটি বিষয় জানতে চাই। তোমরা কি বিধান পালন করে পবিত্র আত্মা লাভ করেছিলে, নাকি যা শুনেছিলে তা বিশ্বাস করে?
3তোমরা কি এতই নির্বোধ? সেই আত্মায় শুরু করে, এখন কি তোমরা মানবিক প্রচেষ্টায় লক্ষ্য অর্জন করতে চাইছ?
4তোমরা কি বৃথাই এত কষ্টভোগ করেছ—যদি তা প্রকৃতই বৃথা হয়ে থাকে?
5ঈশ্বর তোমাদের তাঁর আত্মা দান করেন ও তোমাদের মধ্যে অলৌকিক সব কাজ করেন, কারণ তোমরা বিধান পালন করো বলে নাকি যা শুনেছিলে, তা বিশ্বাস করেছ বলে?
Abraham's Faith and the Curse of the Law
6অব্রাহামের কথা বিবেচনা করো। তিনি “ঈশ্বরকে বিশ্বাস করলেন, তিনি তা অব্রাহামের পক্ষে ধার্মিকতা বলে গণ্য করলেন।”
7তাহলে বুঝে নাও, যারা বিশ্বাস করে, তারাই অব্রাহামের সন্তান।
8শাস্ত্র আগেই দেখেছিল যে, ঈশ্বর অইহুদি জাতিদের বিশ্বাসের দ্বারা নির্দোষ প্রতিপন্ন করবেন এবং সেই সুসমাচার অব্রাহামের কাছে আগেই ঘোষণা করেছিলেন। “সমস্ত জাতি তোমার মাধ্যমে আশীর্বাদ লাভ করবে।”
9তাই যাদের বিশ্বাস আছে, তারা বিশ্বাসী অব্রাহামের সঙ্গেই আশীর্বাদ লাভ করেছে।
10যারা বিধান পালনের উপরে আস্থাশীল, তারা সকলে এক অভিশাপের অধীন, কারণ লেখা আছে, “প্রতিটি লোক অভিশপ্ত যে বিধানের সব কথাগুলি পালন করে না।”
11স্পষ্টত, কোনো মানুষই বিধানের দ্বারা ঈশ্বরের সাক্ষাতে নির্দোষ প্রতিপন্ন হয় না, কারণ, “ধার্মিক ব্যক্তি বিশ্বাসের দ্বারাই জীবিত থাকবে।”
12বিধান বিশ্বাসভিত্তিক নয়; এর পরিবর্তে, “যে ব্যক্তি এইসব পালন করবে, সে এগুলির দ্বারা জীবিত থাকবে।”
13খ্রীষ্টই মূল্য দিয়ে বিধানের অভিশাপ থেকে আমাদের মুক্ত করেছেন, কারণ তিনি আমাদের জন্য অভিশাপস্বরূপ হলেন, কারণ এরকম লেখা আছে, “যে ব্যক্তিকে গাছে টাঙানো হয়, সে অভিশাপগ্রস্ত।”
14তিনি আমাদের মুক্ত করলেন, যেন যে আশীর্বাদ অব্রাহামকে দেওয়া হয়েছিল, তা খ্রীষ্ট যীশুর মাধ্যমে অইহুদিদের কাছে পৌঁছায়, যেন বিশ্বাসের দ্বারা আমরা পবিত্র আত্মার প্রতিশ্রুতি লাভ করি।
The Promise Precedes the Law
15সকল ভাই ও বোন, প্রতিদিনের জীবন থেকে আমি একটি উদাহরণ দিতে চাই। যে দুজনের মধ্যে চুক্তিপত্র ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, তাতে যেমন কেউ কিছু বাদ দিতে পারে না বা তাতে কিছু যোগ করতে পারে না, তেমনই এক্ষেত্রে একই কথা প্রযোজ্য।
16সেই প্রতিশ্রুতিগুলি অব্রাহাম ও তাঁর বংশধরের কাছে বলা হয়েছিল। শাস্ত্র এরকম বলেনি, “বংশধরদের কাছে,” যার অর্থ, অনেকের কাছে, কিন্তু “তোমার বংশের কাছে,” যার অর্থ, একজন ব্যক্তি অর্থাৎ খ্রীষ্টের কাছে।
17আমি যা বলতে চাই, তা হল, যে বিধান 430 বছর পরে প্রবর্তিত হল, তা পূর্বে ঈশ্বরের দ্বারা প্রতিষ্ঠিত নিয়মকে বাতিল করতে পারে না এবং এভাবে সেই প্রতিশ্রুতি বিফল হতে পারে না।
18কারণ উত্তরাধিকার যদি বিধানের উপরে নির্ভরশীল হয়, তাহলে তা আর কোনো প্রতিশ্রুতির উপরে নির্ভরশীল হয় না; কিন্তু ঈশ্বর তাঁর অনুগ্রহে এক প্রতিশ্রুতির মাধ্যমে অব্রাহামকে তা দান করেছিলেন।
19তাহলে, বিধানের উদ্দেশ্য কী ছিল? এই শাস্ত্রীয় বিধান অপরাধের কারণে যুক্ত হয়েছিল, যতক্ষণ না পর্যন্ত যে বংশধরের উদ্দেশে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাঁর আগমন হয়। স্বর্গদূতদের মাধ্যমে এক মধ্যস্থতাকারীর দ্বারা সেই বিধান কার্যকরী হয়েছিল।
20যেখানে একটি পক্ষ, সেখানে কোনো মধ্যস্থতাকারী প্রতিনিধিত্ব করে না; কিন্তু ঈশ্বর এক।
21তাহলে বিধান কি ঈশ্বরের সব প্রতিশ্রুতির বিরোধিতা করেছিল? একেবারেই নয়! কারণ জীবনদানের জন্য যদি কোনো বিধান দেওয়া হত, তাহলে বিধানের দ্বারা অবশ্যই ধার্মিকতা উপলব্ধ হত।
22কিন্তু শাস্ত্র ঘোষণা করে যে, সমস্ত জগৎ পাপের কাছে বন্দি হয়ে আছে, যেন যা প্রতিশ্রুত হয়েছিল, তা যীশু খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে দেওয়া যায় ও যারা বিশ্বাস করে, তাদের প্রতি দেওয়া হয়।
Children of God Through Faith
23এই বিশ্বাস আসার পূর্বে, আমরা বিধানের দ্বারা বন্দি হয়ে অবরুদ্ধ ছিলাম, যতক্ষণ না বিশ্বাস প্রকাশিত হল।
24তাই আমাদের খ্রীষ্টের উদ্দেশে চালিত করার জন্য বিধানকে দায়িত্ব দেওয়া হল, যেন আমরা বিশ্বাসের দ্বারা নির্দোষ প্রতিপন্ন হই।
25এখন সেই বিশ্বাসের আগমন হওয়ায়, আমরা আর বিধানের তত্ত্বাবধানে নেই।
26তোমরা সকলেই খ্রীষ্ট যীশুতে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের পুত্রকন্যা হয়েছ,
27কারণ তোমরা সকলে যারা খ্রীষ্টে বাপ্তাইজিত হয়েছ, তারা সকলে খ্রীষ্টকে পরিধান করেছ।
28ইহুদি কি গ্রিক, ক্রীতদাস কি স্বাধীন, পুরুষ কি স্ত্রী, তোমরা সকলেই খ্রীষ্ট যীশুতে এক।
29আর তোমরা যদি খ্রীষ্টের হও, তাহলে তোমরা অব্রাহামের বংশ, সেই প্রতিশ্রুতি অনুযায়ী উত্তরাধিকারী।
에스겔 30
The Day of the Lord Coming Upon Egypt
1সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
2“হে মানবসন্তান, ভাববাণী বলো: ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন,
3কারণ সেদিনটি নিকটবর্তী,
4মিশরের উপর যুদ্ধ আসবে,
5কূশ ও পূট, লূদ ও সমস্ত আরব দেশ, লিবিয়া এবং নিয়মের অধীন দেশের লোকেরা যুদ্ধে মিশরের সঙ্গে মারা পড়বে।
6“ ‘সদাপ্রভু এই কথা বলেন,
7তারা জনশূন্য হবে
8তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু,
9“ ‘সেদিন নিশ্চিন্তে থাকা কূশকে ভয় দেখাবার জন্য সংবাদ বহনকারীরা আমার আদেশে জাহাজে করে বের হয়ে যাবে। মিশরের শেষ দিনে কূশের যন্ত্রণা হবে, কারণ সেদিন তার উপরেও নিশ্চয় আসবে।
10“ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন,
11সে এবং তার সৈন্যদলকে—জাতিগণের মধ্যে যারা সবচেয়ে নিষ্ঠুর,
12আমি নীলনদের স্রোত শুকিয়ে ফেলব
13“ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন
14আমি মিশরের উপরের এলাকাটিকে পতিত জমি করে ফেলে রাখব,
15আমি মিশরের দুর্গ,
16আমি মিশরে আগুন লাগাব;
17আবেন ও পী-বেশতের যুবকেরা
18তফন্হেষে দিনের বেলা অন্ধকার হয়ে যাবে
19এইভাবে আমি মিশরকে শাস্তি দেব,
The Prophecy of Pharaoh's Broken Arm
20দশম বছরের, দশম মাসের সাত দিনের দিন, সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
21“হে মানবসন্তান, আমি মিশরের রাজা ফরৌণের হাত ভেঙে দিয়েছি। ভালো হবার জন্য সেই হাত কাপড় দিয়ে বাঁধা হয়নি যাতে সেটি তরোয়াল ধরার জন্য উপযুক্ত শক্তি পায়।
22এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি মিশরের রাজা ফরৌণের বিরুদ্ধে। আমি তার দুই হাতই ভেঙে দেব, ভালো ও ভাঙা উভয় হাতই, এবং তার হাত থেকে তরোয়াল ফেলে দেব।
23আমি মিশরীয়দের বিভিন্ন জাতি ও দেশের মধ্যে ছড়িয়ে দেব।
24আমি ব্যাবিলনের রাজার হাত শক্তিশালী করব এবং আমার তরোয়াল তার হাতে দেব, কিন্তু আমি ফরৌণের হাত ভেঙে দেব, তাতে সে ব্যাবিলনের রাজার সামনে আহত লোকের মতো কাতরাবে।
25আমি ব্যাবিলনের রাজার হাত শক্তিশালী করব, কিন্তু ফরৌণের হাত ঝুলে পড়বে। আমি যখন আমার তরোয়াল ব্যাবিলনের রাজার হাতে দেব আর সে মিশরের বিরুদ্ধে তা চালাবে, তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।
26আর আমি মিশরীয়দের বিভিন্ন জাতি ও দেশের মধ্যে ছড়িয়ে দেব। তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।”
시편 78:38-72
38তবুও তিনি কৃপাময় ছিলেন;
39তিনি মনে রাখলেন যে তারা মাংসমাত্র,
40তারা মরুপ্রান্তরে কতবার তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করল
41বারবার তারা ঈশ্বরকে পরীক্ষায় ফেলল;
42তারা তাঁর পরাক্রম মনে রাখল না—
43যেদিন মিশরে তিনি তাঁর চিহ্নগুলি,
44তিনি তাদের নদীগুলি রক্তে পরিণত করলেন;
45তিনি ঝাঁকে ঝাঁকে মাছি পাঠালেন যা তাদের গ্রাস করল,
46তিনি তাদের শস্য ফড়িংদের দিলেন,
47তিনি তাদের দ্রাক্ষালতা শিলা দিয়ে নষ্ট করলেন
48তিনি তাদের গবাদি পশুদের শিলার কাছে,
49তিনি তাদের বিরুদ্ধে তাঁর প্রচণ্ড রাগ পাঠালেন,
50তিনি তাঁর ক্রোধ তাদের বিরুদ্ধে নিক্ষেপ করলেন;
51তিনি মিশরের সব প্রথমজাতকে আঘাত করলেন,
52কিন্তু তিনি মেষপালের মতো তাঁর প্রজাদের বের করে আনলেন;
53তিনি তাদের সুরক্ষিতভাবে পথ দেখালেন, তাই তারা ভীত হল না;
54আর তিনি তাঁর নিজের পবিত্র সীমায় নিয়ে এলেন,
55তিনি তাদের সামনে সমস্ত জাতিকে তাড়িয়ে দিলেন
56কিন্তু তারা ঈশ্বরকে পরীক্ষা করেই চলল
57তাদের পূর্বপুরুষদের মতো তারা ছিল বিশ্বাসঘাতক আর বিশ্বাসহীন,
58তাদের উঁচু পীঠস্থানগুলি দিয়ে তারা তাঁকে রাগিয়ে তুলল;
59ঈশ্বর সেসব শুনে অগ্নিশর্মা হলেন;
60তিনি শীলোতে সমাগম তাঁবু পরিত্যাগ করলেন,
61তিনি তাঁর পরাক্রমের সিন্দুক বন্দিদশায় পাঠালেন,
62তিনি তাঁর প্রজাদের তরোয়ালের কোপে তুলে দিলেন;
63আগুন তাদের যুবকদের গ্রাস করল,
64তাদের যাজকদের তরোয়ালে নাশ করা হোলো
65তারপর সদাপ্রভু, ঘুম থেকে জেগে ওঠার মতো, জেগে উঠলেন,
66তিনি তাঁর শত্রুদের প্রহার করলেন;
67তারপর তিনি যোষেফের তাঁবুগুলি পরিত্যাগ করলেন,
68কিন্তু যিহূদার গোষ্ঠীকে মনোনীত করলেন,
69উচ্চ শিখরের মতো তাঁর পবিত্রস্থান তিনি নির্মাণ করলেন,
70তিনি তাঁর দাস দাউদকে মনোনীত করলেন
71মেষের পরিচর্যা থেকে তিনি তাকে নিয়ে এলেন
72এবং হৃদয়ের সততায় দাউদ পালকরূপে তাদের যত্ন নিলেন;