মহামারির পরে সদাপ্রভু, মোশি ও যাজক হারোণের ছেলে ইলীয়াসরকে বললেন,
KO
Copywork
Bengali OBCV 민수기 26장
성경필사는 빠르게 끝내는 입력 훈련이 아니라, 한 절씩 말씀의 문장과 흐름을 다시 붙드는 시간입니다. 입력 내용은 이 브라우저에 임시 저장되며, 로그인하면 계정에도 저장됩니다.
소제목 단위로 진행 · 민수기
“বংশ অনুসারে সমস্ত ইস্রায়েলী সম্প্রদায়ের লোকগণনা করো। তাদের সবাইকে গণনা করো যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি এবং যারা ইস্রায়েলী সেনাবাহিনীতে কাজ করতে সক্ষম।”
অতএব মোশি ও যাজক ইলীয়াসর, মোয়াবের সমতলে, জর্ডনের কাছে, যিরীহোর অপর পাশে, তাদের সঙ্গে আলাপ করলেন ও বললেন,
“সদাপ্রভু যেমন মোশিকে আদেশ করেছেন, কুড়ি বছর বা তারও বেশি বয়স্ক পুরুষদের সংখ্যা গণনা করো।”
ইস্রায়েলের বড়ো ছেলে রূবেণের বংশধরেরা হল:
হিষ্রোণ থেকে হিষ্রোণীয় গোষ্ঠী,
এরা সবাই রূবেণের গোষ্ঠী; এদের গণিত সংখ্যা ছিল 43,730।
পল্লুর ছেলে ইলীয়াব
এবং ইলীয়াবের ছেলেেরা হল নমূয়েল, দাথন ও অবীরাম। এই দাথন ও অবীরাম ছিলেন সম্প্রদায়ের আধিকারিক, যারা মোশি ও হারোণের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তারা কোরহের অনুগামীদলের অন্তর্ভুক্ত ছিল, যখন তারা সদাপ্রভুর বিপক্ষে বিদ্রোহ করেছিল।
পৃথিবী, তাঁর মুখ খুলে কোরহের সঙ্গে তার অনুগামী দলকে গ্রাস করেছিল। সেসময় আগুন, 250 জন ব্যক্তিকেও পুড়িয়ে দিয়েছিল। তাদের ঘটনা দৃষ্টান্তস্বরূপ হয়ে রইল।
যাইহোক, কোরহের বংশধরেরা কেউই মারা পড়েনি।
গোষ্ঠী অনুযায়ী, শিমিয়োনের বংশধরেরা হল:
সেরহ থেকে সেরহীয় গোষ্ঠী,
এরা সবাই শিমিয়োনের গোষ্ঠী। এদের গণিত পুরুষের সংখ্যা 22,200।
গোষ্ঠী অনুযায়ী, গাদের বংশধরেরা হল:
ওষ্ণি থেকে ওষ্ণীয় গোষ্ঠী,
আরোদ থেকে আরোদীয় গোষ্ঠী,
এরা সবাই গাদের গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল 40,500।
এর ও ওনন, যিহূদার সন্তান। তারা সবাই কনানে মারা গিয়েছিল।
গোষ্ঠী অনুযায়ী, যিহূদার বংশধরেরা হল:
পেরসের বংশধরেরা হল:
এরা সবাই যিহূদার গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল 76,500।
গোষ্ঠী অনুযায়ী ইষাখরের বংশধরেরা হল:
যাশূব থেকে যাশূবীয় গোষ্ঠী,
এরা সবাই ইষাখরের গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল 64,300।
গোষ্ঠী অনুযায়ী, সবূলূনের বংশধরেরা হল:
এরা সবাই সবূলূনের গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল, 60,500।
গোষ্ঠী অনুযায়ী, মনঃশি ও ইফ্রয়িমের মাধ্যমে, যোষেফের বংশধরেরা হল:
মনঃশির বংশধরেরা হল:
গিলিয়দের বংশধরেরা হল:
অস্রীয়েল থেকে অস্রীয়েলীয় গোষ্ঠী,
শিমীদা থেকে শিমীদায়ীয় গোষ্ঠী,
(হেফরের ছেলে সলফাদের কোনো ছেলে ছিল না। তাঁর শুধুমাত্র কয়েকটি মেয়ে ছিল। তাদের নাম ছিল মহলা, নোয়া, হগ্লা, মিল্কা ও তির্সা)
এরা সবাই মনঃশির গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল 52,700।
গোষ্ঠী অনুযায়ী ইফ্রয়িমের বংশধরেরা হল:
এরা সবাই শূথেলহের বংশধর,
এরা সবাই ইফ্রয়িম গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল 32,500।
গোষ্ঠী অনুযায়ী, বিন্যামীনের বংশধরেরা হল:
শূফম থেকে শূফমীয় গোষ্ঠী,
অর্দ এবং নামানের মাধ্যমে, বেলার বংশধরেরা হল:
এরা সবাই বিন্যামীনের গোষ্ঠী। এদের গণিত সংখ্যা হল 45,600।
গোষ্ঠী অনুযায়ী, দানের বংশধরেরা হল:
তারা সবাই শূহমীয় গোষ্ঠীভুক্ত ছিল। তাদের গণিত সংখ্যা ছিল 64,400।
গোষ্ঠী অনুযায়ী, আশেরের বংশধরেরা হল:
আবার বরিয়ের বংশধরেরা হল:
আশেরের সারহ নামে একটি মেয়ে ছিল।
এরা সবাই আশেরের গোষ্ঠী, তাদের গণিত সংখ্যা ছিল, 53,400।
গোষ্ঠী অনুযায়ী, নপ্তালির বংশধরেরা হল:
যেৎসর থেকে যেৎসরীয় গোষ্ঠী,
এরা সবাই নপ্তালির গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল 45,400।
ইস্রায়েলী পুরুষদের সর্বমোট গণিত সংখ্যা ছিল 6,01,730 জন।
সদাপ্রভু মোশিকে বললেন,
“নামের গণিত সংখ্যা অনুযায়ী তাদের মধ্যে ভূমির স্বত্বাধিকার বণ্টন করতে হবে।
বড়ো দলকে বেশি এবং ছোটো দলকে অল্প স্বত্বাধিকার দিতে হবে। নামের তালিকা অনুযায়ী, প্রত্যেক ব্যক্তি তার স্বত্বাধিকার লাভ করবে।
ভূমি নিশ্চিতরূপে গুটিকাপাতের মাধ্যমে বন্টিত হবে। পিতৃ-গোষ্ঠীর নাম অনুযায়ী প্রতিটি দল স্বত্বাধিকার লাভ করবে।
বড়ো বা ছোটো সমস্ত দলের মধ্যেই গুটিকাপাতের মাধ্যমে বন্টিত হবে।”
এই লেবীয়েরাও তাদের গোষ্ঠী অনুযায়ী গণিত হল:
এরাও সবাই লেবীয় গোষ্ঠী ছিল:
অম্রামের স্ত্রীর নাম যোকেবদ। ইনি লেবির বংশ। মিশরে ও লেবি গোষ্ঠীতে তাঁর জন্ম হয়েছিল। অম্রামের জন্য তিনি হারোণ, মোশি ও তাঁদের দিদি মরিয়মকে জন্ম দিয়েছিলেন।
হারোণ ছিলেন নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামরের বাবা।
কিন্তু নাদব ও অবীহূ অশুচি আগুনের মাধ্যমে সদাপ্রভুর উদ্দেশে নৈবেদ্য উৎসর্গ করায় মারা পড়েছিল।)
এক মাস বা তারও বেশি বয়স্ক লেবীয়দের সব পুরুষের গণিত সংখ্যা ছিল 23,000। অন্য ইস্রায়েলীদের সঙ্গে তাদের গণনা করা হয়নি, কারণ তাদের মধ্যে তারা কোনো স্বত্বাধিকার প্রাপ্ত হয়নি।
মোশি ও যাজক ইলীয়াসর মোয়াবের সমতলে জর্ডনের তীরে যিরীহোর অপর পাশে এই ইস্রায়েলীদের গণনা করেছিলেন।
মোশি ও যাজক হারোণ, সীনয় মরুভূমিতে, যে ইস্রায়েলীদের গণনা করেছিলেন, এই গণিত লোকদের মধ্যে তাদের একজনও অন্তর্ভুক্ত ছিল না।
কারণ সদাপ্রভু সেই ইস্রায়েলীদের বলেছিলেন যে তারা নিশ্চিতরূপেই প্রান্তরে মারা যাবে। তাই যিফূন্নির ছেলে কালেব ও নূনের ছেলে যিহোশূয় ছাড়া, তাদের একজনও অবশিষ্ট ছিল না।