Copywork is not a speed-typing drill but time to re-hold the words and flow of Scripture, one verse at a time. Your input is saved temporarily in this browser, and to your account when you are signed in.
মোশি উপাসনা-তাঁবু স্থাপনের কাজ সমাপ্ত করার পর তিনি সেই তাঁবু ও তার সমস্ত আসবাবপত্র অভিষেক ও উৎসর্গ করলেন। তিনি যজ্ঞবেদি ও তার সমস্ত বাসনপত্রও অভিষেক ও উৎসর্গ করলেন।
7:2
Waiting
পরে ইস্রায়েলের নেতৃবৃন্দ, গোষ্ঠীসমূহের মুখ্য ব্যক্তিরা, যাঁরা গণিত ব্যক্তিদের তত্ত্বাবধায়ক ছিলেন, তাঁরা নৈবেদ্য নিয়ে এলেন।
7:3
Waiting
তাঁরা সদাপ্রভুর উদ্দেশে উপহারস্বরূপ আচ্ছাদন যুক্ত ছয়টি শকট ও বারোটি ষাঁড়, প্রত্যেক নেতার পক্ষে একটি করে ষাঁড় এবং একটি শকট প্রত্যেক দুজনের জন্য এনে আবাস তাঁবুর সামনে উপস্থিত করলেন।
7:4
Waiting
সদাপ্রভু মোশিকে বললেন,
7:5
Waiting
“এই সমস্ত তাদের কাছ থেকে গ্রহণ করো যেন সেগুলি সমাগম তাঁবুর কাজে ব্যবহৃত হয়। প্রয়োজন অনুসারে সেই সমস্ত লেবীয়দের দান করো।”
7:6
Waiting
মোশি সেইসব শকট ও ষাঁড়গুলি নিয়ে লেবীয়দের দান করলেন।
7:7
Waiting
তিনি গের্শোনীয়দের কাজের চাহিদা অনুসারে দুটি শকট ও চারটি ষাঁড় দিলেন।
7:8
Waiting
আবার মরারীয়দের কাজের চাহিদা অনুসারে তিনি তাদের চারটি শকট ও আটটি ষাঁড় দিলেন। তারা সবাই যাজক হারোণের ছেলে ঈথামরের নির্দেশের অধীন ছিল।
7:9
Waiting
মোশি কিন্তু কহাতীয়দের কিছু দিলেন না, কারণ পবিত্র দ্রব্যসমূহ তাদের কাঁধে করে বহন করতে হত। এই কাজের জন্য তারাই ছিল দায়ী।
7:10
Waiting
যজ্ঞবেদি অভিষিক্ত হওয়ার পর, তা উৎসর্গ করার জন্য নেতৃবর্গ নৈবেদ্য নিয়ে এসে, যজ্ঞবেদির সামনে রাখলেন।
7:11
Waiting
কারণ সদাপ্রভু মোশিকে বলেছিলেন, “প্রত্যেকদিন এক একজন নেতা যজ্ঞবেদি উৎসর্গের জন্য তার নৈবেদ্য নিয়ে আসবে।”
7:12
Waiting
প্রথম দিন, যিনি তাঁর নৈবেদ্য নিয়ে এলেন, তিনি যিহূদা গোষ্ঠীর অম্মীনাদবের ছেলে নহশোন।
7:13
Waiting
তাঁর উপহারের মধ্যে ছিল,
7:14
Waiting
দশ শেকল পরিমিত, ধূপে পূর্ণ একটি সোনার থালা;
7:15
Waiting
হোম-নৈবেদ্যের জন্য একটি এঁড়ে বাছুর, একটি মেষ ও একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক;
7:16
Waiting
পাপার্থক বলির জন্য একটি ছাগল,
7:17
Waiting
এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি ষাঁড়, পাঁচটি মেষ পাঁচটি ছাগল, ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক।
7:18
Waiting
দ্বিতীয় দিন, ইষাখর গোষ্ঠীর নেতা, সূয়ারের ছেলে নথনেল তাঁর নৈবেদ্য নিয়ে এলেন।
7:19
Waiting
যে উপহার সে নিয়ে এল,
7:20
Waiting
দশ শেকল পরিমিত, ধূপে পূর্ণ একটি সোনার থালা;
7:21
Waiting
হোম-নৈবেদ্যের জন্য একটি এঁড়ে বাছুর, একটি মেষ ও একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক;
7:22
Waiting
পাপার্থক বলির জন্য একটি ছাগল,
7:23
Waiting
এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি ষাঁড়, পাঁচটি মেষ, পাঁচটি ছাগল ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক।
7:24
Waiting
তৃতীয় দিনে, সবূলূন গোষ্ঠীর নেতা, হেলোনের ছেলে ইলীয়াব তাঁর উপহার নিয়ে এলেন।
7:25
Waiting
তাঁর উপহার ছিল,
7:26
Waiting
দশ শেকল পরিমিত, ধূপে পূর্ণ সোনার থালা;
7:27
Waiting
হোম-নৈবেদ্যের জন্য একটি এঁড়ে বাছুর, একটি মেষ ও একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক;
7:28
Waiting
পাপার্থক বলির জন্য একটি ছাগল;
7:29
Waiting
এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি ষাঁড়, পাঁচটি মেষ, পাঁচটি ছাগল ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক।
7:30
Waiting
চতুর্থ দিন, রূবেণ গোষ্ঠীর নেতা, শদেয়ূরের ছেলে ইলীষূর, তাঁর নৈবেদ্য নিয়ে এলেন,
7:31
Waiting
তাঁর উপহার ছিল,
7:32
Waiting
দশ শেকল পরিমিত, ধূপে পূর্ণ একটি সোনার থালা;
7:33
Waiting
হোম-নৈবেদ্যের জন্য একটি এঁড়ে বাছুর, একটি মেষ ও একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক;
7:34
Waiting
পাপার্থক বলির জন্য একটি ছাগল,
7:35
Waiting
এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি ষাঁড়, পাঁচটি মেষ, পাঁচটি ছাগল ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক।
7:36
Waiting
পঞ্চম দিন, শিমিয়োন গোষ্ঠীর নেতা, সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল, তাঁর নৈবেদ্য নিয়ে এলেন।
7:37
Waiting
তাঁর উপহার ছিল,
7:38
Waiting
দশ শেকল পরিমিত, ধূপে পূর্ণ একটি সোনার থালা;
7:39
Waiting
হোম-নৈবেদ্যের জন্য একটি এঁড়ে বাছুর, একটি মেষ ও একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক;
7:40
Waiting
পাপার্থক বলির জন্য একটি ছাগল;
7:41
Waiting
এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি ষাঁড়, পাঁচটি মেষ, পাঁচটি ছাগল ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক।
7:42
Waiting
ষষ্ঠ দিন, গাদ গোষ্ঠীর নেতা, দ্যূয়েলের ছেলে ইলীয়াসফ, তাঁর নৈবেদ্য নিয়ে এলেন,
7:43
Waiting
তাঁর উপহার ছিল,
7:44
Waiting
দশ শেকল পরিমিত, ধূপে পূর্ণ একটি সোনার থালা;
7:45
Waiting
হোম-নৈবেদ্যের জন্য একটি এঁড়ে বাছুর, একটি মেষ ও একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক;
7:46
Waiting
পাপার্থক বলির জন্য একটি ছাগল;
7:47
Waiting
এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি ষাঁড়, পাঁচটি মেষ, পাঁচটি ছাগল ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক।
7:48
Waiting
সপ্তম দিন, ইফ্রয়িম গোষ্ঠীর নেতা, অম্মীহূদের ছেলে ইলীশামা, তাঁর নৈবেদ্য নিয়ে এলেন।
7:49
Waiting
তাঁর উপহার ছিল,
7:50
Waiting
দশ শেকল পরিমিত, ধূপে পূর্ণ একটি সোনার থালা;
7:51
Waiting
হোম-নৈবেদ্যের জন্য একটি এঁড়ে বাছুর, একটি মেষ ও একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক;
7:52
Waiting
পাপার্থক বলির জন্য একটি ছাগল;
7:53
Waiting
এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি ষাঁড়, পাঁচটি মেষ, পাঁচটি ছাগল ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক।
7:54
Waiting
অষ্টম দিনে, মনঃশি গোষ্ঠীর নেতা, পদাহসূরের ছেলে গমলীয়েল, তাঁর নৈবেদ্য নিয়ে এলেন।
7:55
Waiting
তাঁর উপহার ছিল,
7:56
Waiting
দশ শেকল পরিমিত, ধূপে পূর্ণ একটি সোনার থালা;
7:57
Waiting
হোম-নৈবেদ্যের জন্য একটি এঁড়ে বাছুর, একটি মেষ ও একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক;
7:58
Waiting
পাপার্থক বলির জন্য একটি ছাগল,
7:59
Waiting
এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি ষাঁড়, পাঁচটি মেষ, পাঁচটি ছাগল ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক।
7:60
Waiting
নবম দিনে, বিন্যামীন গোষ্ঠীর নেতা, গিদিয়োনির ছেলে অবীদান তাঁর নৈবেদ্য নিয়ে এলেন।
7:61
Waiting
তাঁর উপহার ছিল,
7:62
Waiting
দশ শেকল পরিমিত, ধূপে পূর্ণ একটি সোনার থালা;
7:63
Waiting
হোম-নৈবেদ্যের জন্য একটি এঁড়ে বাছুর, একটি মেষ ও একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক;
7:64
Waiting
পাপার্থক বলির জন্য একটি ছাগল,
7:65
Waiting
এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি ষাঁড়, পাঁচটি মেষ, পাঁচটি ছাগল ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক।
7:66
Waiting
দশম দিনে, দান গোষ্ঠীর নেতা, অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর; তাঁর নৈবেদ্য নিয়ে এলেন।
7:67
Waiting
তাঁর উপহার ছিল,
7:68
Waiting
দশ শেকল পরিমিত, ধূপে পূর্ণ একটি সোনার থালা;
7:69
Waiting
হোম-নৈবেদ্যের জন্য একটি এঁড়ে বাছুর, একটি মেষ ও একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক;
7:70
Waiting
পাপার্থক বলির জন্য একটি ছাগল,
7:71
Waiting
এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি ষাঁড়, পাঁচটি মেষ, পাঁচটি ছাগল ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক।
7:72
Waiting
একাদশ দিনে, আশের গোষ্ঠীর নেতা, অক্রণের পুত্র পগীয়েল তাঁর নৈবেদ্য নিয়ে এলেন।
7:73
Waiting
তাঁর উপহার ছিল,
7:74
Waiting
দশ শেকল পরিমিত, ধূপে পূর্ণ একটি সোনার থালা;
7:75
Waiting
হোম-নৈবেদ্যের জন্য একটি এঁড়ে বাছুর, একটি মেষ ও একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক;
7:76
Waiting
পাপার্থক বলির জন্য একটি ছাগল,
7:77
Waiting
এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি ষাঁড়, পাঁচটি মেষ, পাঁচটি ছাগল ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক।
7:78
Waiting
দ্বাদশ দিনে, নপ্তালি গোষ্ঠীর নেতা, ঐননের পুত্র অহীরঃ, তাঁর নৈবেদ্য নিয়ে এলেন।
7:79
Waiting
তাঁর উপহার ছিল,
7:80
Waiting
দশ শেকল পরিমিত, ধূপে পূর্ণ একটি সোনার থালা;
7:81
Waiting
হোম-নৈবেদ্যের জন্য একটি এঁড়ে বাছুর, একটি মেষ ও একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক;
7:82
Waiting
পাপার্থক বলির জন্য একটি ছাগল,
7:83
Waiting
এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি ষাঁড়, পাঁচটি ছাগল ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক।
7:84
Waiting
যজ্ঞবেদি অভিষেক করার পর, তা উৎসর্গ করার জন্য এই সমস্ত ছিল ইস্রায়েলী নেতাদের নৈবেদ্য;
ধূপে পূর্ণ বারোটি সোনার থালা, পবিত্রস্থানের শেকলের অনুসারে প্রত্যেকটির ওজন দশ শেকল। সোনার থালিগুলির সর্বমোট ওজন 120 শেকল ।
7:87
Waiting
হোম-নৈবেদ্যর জন্য আনীত সমস্ত পশুর সংখ্যা, বারোটি এঁড়ে বাছুর, বারোটি মেষ ও বারোটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক এবং তাদের পরিপূরক শস্য-নৈবেদ্য। পাপার্থক বলির জন্য ব্যবহৃত হয়েছিল বারোটি ছাগল।
7:88
Waiting
মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য সর্বমোট পশুর সংখ্যা ছিল চব্বিশটি ষাঁড়, ষাটটি মেষ, ষাটটি ছাগল ও ষাটটি এক বর্ষীয় মেষশাবক।
7:89
Waiting
যখন মোশি সমাগম তাঁবুর ভিতরে সদাপ্রভুর সঙ্গে কথা বলার জন্য প্রবেশ করলেন, তিনি সাক্ষ্য-সিন্দুকের উপরে পাপাবরণের ঊর্ধ্বে অবস্থিত দুই করূবের মধ্যস্থল থেকে তাঁর রব শুনতে পেলেন। এভাবে সদাপ্রভু তাঁর সঙ্গে কথা বললেন।